“ফিরে যাও ও সালাত আদায় কর। কেননা, তুমি সালাত আদায় করনি।”
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসজিদে প্রবেশ করলেন, তখন একজন সহাবী এসে সালাত আদায় করলেন। অতঃপর এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন। তিনি বললেন: “ফিরে যাও ও সালাত আদায় কর। কেননা, তুমি সালাত আদায় করনি।” তিনি ফিরে গিয়ে পূর্বের মত সালাত আদায় করলেন। অতঃপর এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন। তিনি বললেন: “ফিরে গিয়ে সালাত আদায় কর। কেননা, তুমি সালাত আদায় করনি।” এভাবে তিনবার বললেন। সাহাবী বললেন: সেই মহান সত্তার শপথ! যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, আমিতো এর চেয়ে সুন্দর করে সালাত আদায় করতে জানি না। কাজেই আপনি আমাকে শিখিয়ে দিন। তিনি বললেন: “যখন তুমি সালাতের জন্য দাঁড়াবে, তখন তাকবীর বলবে। অতঃপর কুরআন হতে যা তোমার পক্ষে সহজ তা পড়বে। অতঃপর রুকু‘তে যাবে এবং ধীরস্থিরভাবে রুকূ‘ করবে। অতঃপর মাথা তুলে সোজা হয়ে দাঁড়াবে। অতঃপর ধীরস্থীরভাবে সাজাদহ করবে ও সাজদাহ্ হতে উঠে স্থির হয়ে বসবে। আর তোমার পুরো সালাতে এভাবেই করবে।”
Explanation
Benefits
স্থিরতা (ইতমিনান) নামাযের একটি রুকন।
ইমাম নববী (রহ.) বলেছেন: এ থেকে প্রমাণিত হয় যে, যদি কেউ নামাযের কোন ওয়াজিব ছেড়ে দেয়, তাহলে তার নামায সহীহ হবে না।
ইমাম নববী (রহ.) আরও বলেছেন: এতে শিক্ষার্থী ও অজ্ঞ ব্যক্তির প্রতি নম্রতা ও কোমলতা প্রদর্শন, তার জন্য বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করা এবং মূল বিষয়গুলোর সংক্ষিপ্তসার উপস্থাপন করার বিষয়টি প্রতীয়মান হয়েছে। তার অবস্থা বিবেচনা করে কেবল গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপরই আলোচনা সীমাবদ্ধ রাখা হবে, এমন সব সম্পূরক বিষয় বাদ দেওয়া হবে যা সে সংরক্ষণ ও পালন করতে সক্ষম নয়।
ইমাম নববী (রহ.) বলেছেন: এতে এ বিষয়টি রয়েছে যে, যদি কোনো মুফতীকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করা হয় এবং জিজ্ঞাসাকারী ব্যক্তির জন্য সেই বিষয়ের পাশাপাশি অন্য কোনো বিষয় জানা প্রয়োজন হয়, যা সে জিজ্ঞাসা করেনি, তাহলে মুফতীর জন্য তা উল্লেখ করা মুস্তাহাব। এটি উপদেশের অন্তর্ভুক্ত হবে, অপ্রয়োজনীয় কথা বলার মধ্যে পড়বে না।
"আমি এর চেয়ে ভালোভাবে নামায পড়তে জানি না, আমাকে শিখিয়ে দিন"—এই কথাটির মাধ্যমে নিজের ত্রুটি স্বীকার করার ফযীলত প্রকাশ পায়।
ইবনে হাজার (রহ.) বলেছেন: এতে ভালো কাজের আদেশ ও মন্দ কাজ থেকে নিষেধ করার বিষয়টি রয়েছে, এবং শিক্ষার্থীর জন্য আলেমের কাছে শিক্ষা গ্রহণের আবেদন করার বিষয়টি রয়েছে।
সাক্ষাতের সময় সালাম দেওয়া মুস্তাহাব এবং এর জবাব দেওয়া ওয়াজিব। যদি বারবার সাক্ষাৎ হয়, তাহলে প্রতিবার সালাম দেওয়া মুস্তাহাব, এমনকি যদি দুই সাক্ষাতের মাঝে সময় কম হয়। আর প্রতিবার সালামের জবাব দেওয়া ওয়াজিব।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

