HadeethEnc · 1.56.0
“ফিতরাত (ভালো স্বভাব) পাঁচটি: খাতনা করা, (নাভির নীচে) ক্ষুর ব্যবহার করা, গোঁফ ছোট করা, নখ কাটা ও বগলের পশম উপড়ে ফেলা।”
Available translations
Choose an available translation of this Hadeeth
01
Hadeeth text
আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: “ফিতরাত (ভালো স্বভাব) পাঁচটি: খাতনা করা, (নাভির নীচে) ক্ষুর ব্যবহার করা, গোঁফ ছোট করা, নখ কাটা ও বগলের পশম উপড়ে ফেলা।”
02
Explanation
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম দীন-ইসলাম ও রাসূলদের সুন্নাত থেকে পাঁচটি ফিতরাত (স্বভাব) বর্ণনা করেছেন:
প্রথমটি হলো: খাতনা করা, আর তা হলো পুরুষাঙ্গের মাথার ওপর থেকে অতিরিক্ত চামড়া কেটে ফেলা এবং নারীর যোনিপথে (পুরুষাঙ্গ) প্রবেশ স্থানের ওপর থেকে চামড়ার মাথা কেটে ফেলা।
দ্বিতীয়টি হলো: (নাভির নীচে) ক্ষুর ব্যবহার করা, আর তা হলো নাভীর নীচের চুল যা পেশাবের রাস্তার আশ-পাশে রয়েছে তা মুন্ডিয়ে ফেলা।
তৃতীয়টি হলো: গোঁফ ছোট করা, আর তা হলো পুরুষের ওপরের ঠোটে যা গজায় তা এমনভাবে ছোট করা যেন ঠোট প্রকাশ পায়।
চতুর্থটি হলো: নখ কাটা।
পঞ্চমটি হলো: বগলের পশম উপড়ে ফেলা।

03
Benefits
আল্লাহ তা‘আলা রাসূলগণের যেসব সুন্নাতকে মহব্বত করেন এবং তাতে সন্তুষ্ট হোন ও তার নির্দেশ প্রদান করেন; তা পূর্ণতা, পবিত্রতা ও সৌন্দর্যের দিকে আহ্বান করে।
এসব জিনিসের প্রতি খেয়াল রাখার বিধান এবং তার থেকে বে-খেয়াল না হওয়া।
এসব অভ্যাসের দুনিয়াবী ও দীনি অনেক ফায়দা রয়েছে; যেমন নিজের অবয়বকে সুন্দরভাবে প্রকাশ করা, শরীর পরিস্কার-পরিচ্ছন্ন রাখা, পবিত্রতার প্রতি যত্নশীল থাকা, কাফিরদের বিরোধিতা করা ও আল্লাহর নির্দেশ পালন করা।
অন্যান্য হাদীসে এই পাঁচটি অভ্যাস ছাড়া বেশী অভ্যাস উল্লেখ করা হয়েছে, যেমন দাড়ি লম্বা করা, মিসওয়াক করা প্রভৃতি।

Attribution
[সহীহ বুখারী ও মুসলিম]
Categories
Share
Share hadeeth
Sharing options · 0 Total shares