ইবন আব্বাসকে মুত‘আ (তামাত্তু হজ্জ) সম্পর্কে জিজ্ঞাসা করলাম? তিনি তা করতে আমাকে আদেশ দেন। আর আমি তাকে হাদী সম্পর্কে জিজ্ঞাসা করলাম? তিনি বলেন, তাতে উট, অথবা গরু অথবা ছাগল অথবা একটি জন্তুর রক্তে অংশিদার। তিনি বলেন: কতক মানুষ তা অপছন্দ করেছে।
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
আবূ জামরাহ নাসার ইবন ইমরান আদ-দাব‘ঈ থেকে বর্ণিত, তিনি বলেন: ইবন আব্বাসকে মুত‘আ (তামাত্তু হজ্জ) সম্পর্কে জিজ্ঞাসা করলাম? তিনি তা করতে আমাকে আদেশ দেন। আর আমি তাকে হাদী সম্পর্কে জিজ্ঞাসা করলাম? তিনি বলেন, তাতে উট, অথবা গরু অথবা ছাগল অথবা একটি জন্তুর রক্তে অংশিদার। তিনি বলেন: কতক লোক তা অপছন্দ করল। আমি ঘুমালাম। তখন ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম, যেন এক ব্যক্তি চিৎকার করে বলছে, মাবরুর হজ ও গৃহিত (মাকবুল) মুত‘আ। তারপর আমি ইবন আব্বাসের নিকট আসি তাকে ঘটনাটি বললে তিনি বলেন, আল্লাহু আকবার, আবূল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত।
Explanation
তখন একজন তামাত্ত‘র বিষয়ে আবূ জামরার আপত্তি তুলল। তখন তিনি একজন চিৎকারকারীকে ডাক দিয়ে বলতে স্বপ্নে দেখলেন। তিনি বলছেন, মাবরুর হজ, গৃহিত মুত‘আ। তারপর তিনি এ সুন্দর স্বপ্ন বিষয়ে সু সংবাদ দেয়ার জন্য ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার নিকট আসলেন এবং তাকে ঘটনাটি বললেন। যেহেতু ভালো স্বপ্ন নবুওতের অংশসমূহের একটি অংশ তাই ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু খুশি হলেন। আর তিনি সু সংবাদ গ্রহণ করলেন যে, আল্লাহ তা‘আলা তাকে সঠিক বিষয়টি বুঝার তাওফীক দিয়েছেন। ফলে তিনি বললেন, আল্লাহু আকবার, এটি আবূল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

