এমন করবে না, যখন তোমাদের কেউ তার ঘরে সালাত আদায় করে তারপর সে ইমামকে পেল যে, সে এখনো সালাত আদায় করেনি, তাহলে সে যেন তার সাথে পূণরায় সালাত আদায় করে। কারণ, তা তার জন্য নফল হবে।
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
জাবের ইবন ইয়াযীদ আল আসওয়াদ তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি রাসূলুল্লাহর সাথে সালাত আদায় করেন যখন তিনি একজন কিশোর। যখন তিনি সালাত আদায় করলেন, তখন দুইজন লোককে মসজিদের কোণায় দেখলেন তারা সালাত আদায় করেনি। তিনি তাদের দুইজনকে ডেকে পাঠালে তাদেরকে তার কাছে নিয়ে আসা হলো যে অবস্থায় তাদের বুক কাঁপছে। তিনি বললেন, আমাদের সাথে সালাত আদায় করতে কিসে তোমাদের নিষেধ করেছে? তারা বলল, আমরা আমাদের ঘরে সালাত আদায় করেছি। তখন তিনি বললেন, এমন করবে না, যখন তোমাদের কেউ তার ঘরে সালাত আদায় করে তারপর সে ইমামকে পেল যে, সে এখনো সালাত আদায় করেনি, তাহলে সে যেন তার সাথে পূণরায় সালাত আদায় করে। কারণ, তা তার জন্য নফল হবে।
Explanation
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

