মসজিদে হদ্দ (শরী‘আতের শাস্তি) কার্যকর করা যাবে না এবং তাতে কিসাস কার্যকর করা যাবে না।
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
হাকীম ইবন হিযাম রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “মসজিদে হদ্দ (শরী‘আতের শাস্তি) কার্যকর করা যাবে না এবং তাতে কিসাস কার্যকর করা যাবে না।”
Explanation
হাদীসটি মসজিদে হদ্দ কায়েম করা ও কিসাস নেওয়া হারাম হওয়ার দলিল। কেননা উসূলে ফিকাহের নিয়মানুযায়ী নিষেধাজ্ঞা মূলত হারাম সাব্যস্ত করার জন্য ব্যবহৃহ হয়। আর এখানে হাকীকী (প্রকৃত) অর্থ থেকে সরে যাওয়ার (অর্থাৎ হারাম না হওয়ার) কোন কারণ নেই।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

