নিশ্চয় আল্লাহ তা‘আলা এই কিতাব দ্বারা কতক লোককে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেন এবং কতককে অবনমিত করেন।
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
উমার ইবন খাত্তাব রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “নিশ্চয় আল্লাহ তা‘আলা এই কিতাব দ্বারা কতক লোককে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেন এবং কতককে অবনমিত করেন।”
Explanation
আর এ কুরআন দ্বারা আল্লাহ যাদেরকে অবনমিত করবেন তারা হলেন যারা এ কুরআন তিলাওয়াত করেছে, সুন্দরভাবে অর্থসহ বুঝেছে; কিন্তু তারা অহংকার করেছে (আল্লাহর কাছে আমরা আশ্রয় চাচ্ছি), তারা কুরআনের সংবাদসমূহের প্রতি বিশ্বাস করে নি, এর বিধান অনুযায়ী আমল করে নি, আমলের ক্ষেত্রে তারা অহংকার করেছে, কুরআন আনিত ঘটনাসমূহ যেমন পূর্ববর্তী নবীদের ঘটনা বা অন্যদের ঘটনা, অথবা কিয়ামত দিবস বা এ রূপ অন্যান্য বিষয়ের প্রতি ঈমান না এনে সন্দেহ পোষণ করেছে ও অস্বীকার করেছে। কখনো তাদের এ অবস্থা এমন পর্যায়ে নিয়ে গেছে যে তারা কুরআন পাঠ করা সত্ত্বেও তা অস্বীকার করেছে, এর বিধানসমূহ অহংকারবশত অস্বীকার করেছে, এর আদেশ অনুযায়ী আমল করেনি এবং নিষেধাজ্ঞা থেকে বিরত থাকেনি। এসব লোকদেরকে আল্লাহ দুনিয়া ও আখিরাতে অপদস্ত ও অবনমিত করবেন। দেখুন, শরহে রিয়াদুস সালেহীন, (৪/৬৪৫-৬৪৭)
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

