“কুরআনে পারদর্শী ব্যক্তি সম্মানিত আনুগত্যশীল দূত ফেরেশতাদের সাথে থাকবেন, আর যে ব্যক্তি কুরআন পাঠ করে এবং পড়তে বেধে বেধে যায় এবং এ কারণে তার উপরে কঠিন হয়ে যায়, তার জন্য দ্বিগুণ নেকী রয়েছে।”
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
‘আয়িশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “কুরআনে পারদর্শী ব্যক্তি সম্মানিত আনুগত্যশীল দূত ফেরেশতাদের সাথে থাকবেন, আর যে ব্যক্তি কুরআন পাঠ করে এবং পড়তে বেধে বেধে যায় এবং এ কারণে তার উপরে কঠিন হয়ে যায়, তার জন্য দ্বিগুণ নেকী রয়েছে।”
Explanation
Benefits
কাধী আয়াধ বলেন: এর অর্থ এই নয় যে, যে তোতলায় সে দক্ষ ব্যক্তির চেয়ে বেশি পুরষ্কার পাবে, বরং যে দক্ষ সে ভালো এবং তার পুরষ্কারও বেশি। কারণ সে মালায়েকাদের সাথে থাকবে এবং তার অনেক পুরষ্কার রয়েছে এবং এই মর্যাদা অন্য কারো জন্য উল্লেখ করা হয়নি। আর এর মত যে আল্লাহর কিতাবের যত্ন নেয়নি, মুখস্থ ও আয়ত্ত করেনি এবং ঘন ঘন তেলাওয়াত ও অধ্যয়ন করে এতে দক্ষ হয়ে ওঠেনি, সে কীভাবে তার সাথে মিলিত হবে?
ইবনু বায বলেন: যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করে এবং তাতে দক্ষ হয় এবং ভালোভাবে তার তেলাওয়াত করে এবং ভালোভাবে তা মুখস্থ করে, সে সম্মানিত ও নেককার ফেরেশতাদের সাথে থাকবে। এর অর্থ: যদি সে কথা ও আমলে তেলাওয়াত করে, কেবল শব্দ তেলাওয়াত নয়, বরং ভালোভাবে তেলাওয়াত করে এবং তার উপর আমল করে, তাহলে সে তার শব্দ এবং অর্থ উভয় দিক পূর্ণ করল।
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

