সুবহানাল্লাহ! নিশ্চয় এটি শয়তানের পক্ষ থেকে। তার উচিৎ গোসলের পাত্রে বসা। যখন সে পানির উপর হলদে বর্ণ দেখবে, তখন সে যোহর ও আসরের জন্য একবার, মাগরিব ও এশার জন্য একবার এবং ফজরের জন্য একবার গোসল করবে। আর তার মাঝখানে সে অযু করবে।
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
আসমা বিনতে উমাইস বলেন, আমি বললাম হে আল্লাহর রাসূল! ফাতেমা বিনতে আবূ হুবাইশের এতো এতো দিন থেকে ইস্তেহাযা (রক্তপ্রদর) হয়েছে। ফলে সে সালাত আদায় করে নি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “সুবহানাল্লাহ! নিশ্চয় এটি শয়তানের পক্ষ থেকে। সে গোসলের পাত্রে বসুক। যখন পানির উপর হলদে বর্ণ দেখবে, তখন যোহর ও আসরের জন্য একবার, মাগরিব ও এশার জন্য একবার এবং ফজরের জন্য একবার গোসল করবে। আর তার মাঝখানে সে অযু করবে।”
Explanation
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

